Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান, ৫ জনকে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট 
১৩ মার্চ ২০২৬ ২৩:০৭
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ডিএমপির রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
শুক্রবার (১৩ মার্চ) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রমনা বিভাগের শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, পেপারের কাগজে মোড়ানো নয় পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, পাঁচটি বোতলের কর্ক এবং তিনটি সিগারেট উদ্ধার করা হয়।
তালেবুর রহমান বলেন, পরবর্তীতে গ্রেফতারকৃতদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে চার জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মত অপরাধ সমূহ নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ডিএমপি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিম (৩২), মো. শাখাওয়াত হোসেন নিয়ন (২৯), মো. আল আমিন (৪২) মো. নয়ন (১৯) ও মো. রেজোয়ান শেখ (৫০) ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর