Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ২১:২৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০০:৩৩

এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

রোববার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘আমার মনে হয় এই সংঘাত অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে—এর আগেও শেষ হতে পারে। তবে কয়েক সপ্তাহের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।’

রাইট আরও বলেন, সংঘাত শেষ হলে জ্বালানি সরবরাহ আবার বাড়বে এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দামও কমে আসবে।

উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সামরিক সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো