Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১১:৪৪ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৩:২২

মেট্রোরেল। ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন শনিবার (২১ মার্চ) বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন রোববার (২২ মার্চ) থেকে যথারীতি নির্ধারিত সময়সূচী অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর