Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি বাহিনীর ওপর এক দিনে হিজবুল্লাহর রেকর্ড ৫৫ হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৬ ১৪:১১

লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া রকেটে ইসরায়েলের একটি ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: রয়টার্স

লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এক দিনে দখলদার বাহিনীর ওপর রেকর্ড ৫৫টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা।

শনিবার (২১ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য বলা হয়েছে।

এ পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে।

লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় শনিবার ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

অন্যদিকে, লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে।

লেবানন পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে আজ দুটি শক্তিশালী হামলার মাধ্যমে সংঘাতের এ তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর