Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: গেটম্যান হেলাল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৫:৫৫

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রেলক্রসিং গেটম্যান মো. হেলাল (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি -২।

মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-১১ সূত্র জানিয়েছে।

গ্রেফতার গেটম্যান মো. হেলাল বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ২২ মার্চ ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে যাত্রীবাহী ‘মামুন স্পেশাল’ বাস ও ঢাকাগামী ‘ঢাকা মেইল ওয়ান আপ’ ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী সোহেল রানা (৪৬) সহ ১২ জন নিহত হন এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গুরুতর আহতদের মধ্যে ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা গেটম্যান মো. হেলাল রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় ট্রেন ও বাসের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

এ ঘটনায় নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, এ মর্মান্তিক দুর্ঘটনার পর উচ্চপর্যায়ের নির্দেশনায় জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে অভিযুক্ত গেটম্যানকে আটক করা সম্ভব হয়। জিজ্ঞাসাবাদে তিনি দায়িত্বে অবহেলার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাব এ তথ্য জানায়।

গ্রেফতার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-১১, সিপিসি-২।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর