Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ প্লে-অফ / বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৬ ১০:০৭ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৮:০৬

গত দুই বিশ্বকাপের মূল পর্বে খেলা হয়নি তাদের। ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারও আটকে আছে প্লে-অফের বাধায়। প্লে-অফ উতরে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল আজ্জুরিরা। সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফের ফাইনালে পৌঁছে গেল ইতালি।

নিজেদের মাঠে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধটা ভালো কাটেনি ইতালির। তেমন একটা সুযোগও তৈরি করতে পারেনি আজ্জুরিরা। গোলশূন্যভাবে বিরতিতে যাওয়ার আগে দর্শকের দুয়োও শুনতে হয়েছে তাদের।

দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে ইতালি। ৫৬ মিনিয়ে তোনালির গোলে লিড নেয় আজ্জুরিরা। ৮০ মিনিটে কিনের গোলে জয় নিশ্চিত করে ইতালি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে পৌঁছে গেলেন তারা। অন্য সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বসনিয়া। প্লে-অফের ফাইনালে মুখোমুখি হবে ইতালি ও বসনিয়া।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে অফের অন্য ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে পোল্যান্ড। ফাইনালে পোলিশরা খেলবে সুইডেনের বিপক্ষে, যারা ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেনকে।

স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে কসোভো। ফাইনালে তাদের প্রতিপক্ষ তুরস্ক। নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ডেনমার্ক ফাইনালে খেলবে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর