Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১২:৫৭

এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য এনে দিল বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আসরের ফাইনালে শক্তিশালী ভিয়েতনাকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতেছে লাল-সবুজের তীরন্দাজরা।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া দলটি শুরু থেকেই ধারাবাহিক ভালো খেলেছে। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ভুটানকে ২৩২-২২৮ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এরপর ফাইনালেও ভিয়েতনামকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় তারা।

পুরো প্রতিযোগিতায় বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দলের গড় স্কোর ছিল ৯.৬২, যা তাদের ধারাবাহিকতার প্রমাণ দেয়। ব্যক্তিগতভাবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হিমু বাছাড়, তার গড় স্কোর ছিল ৯.৭৫।

বিজ্ঞাপন

এই আসরে বাংলাদেশ থেকে মোট ১০ জন তীরন্দাজ অংশ নেন। তবে সব বিভাগে সমান সাফল্য আসেনি। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তারদের দল ২২৯ পয়েন্ট পেলেও প্রতিপক্ষ ২৩০ করে এগিয়ে যায়। রিকার্ভ পুরুষ দলও শুরুতে ভালো খেললেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই থেমে যায়।

উল্লেখ্য, গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন আবদুর রহমান আলিফ। তবে এবার তিনি শেষ ষোলো থেকেই বিদায় নেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর