Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে শর্ট সার্কিটে বসতঘরে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:৫৩

পিরোজপুর: জেলার সরকারি সোহরাওয়ার্দী কলেজের পেছনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে এক মুদি ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এরই মধ্যে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত নিরু মিস্ত্রি জানান, আগুনে তার ঘরের ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, দিটি সেলাই মেশিন, মুদি দোকানের বিভিন্ন মালামাল এবং নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর