Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটি শেষে ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১১:৫৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৩:৩৯

ঢাকা: ঈদুল ফিতর ও স্বাধীনতা দিব‌সের টানা ক‌য়েক দিনের ছুটি শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর অফিস কার্যক্রম চলেছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে আগের তুলনায় গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।

ব্যাংকাররা জানান, ঈদ ও স্বাধীনতা দিব‌সের ছুটির কারণে অনেক গ্রাহক এখনো রাজধানীতে ফেরেননি। ফলে প্রথম দিন লেনদেনের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কম হচ্ছে। তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

বিজ্ঞাপন

ব্যাংকে আসা কিছু গ্রাহক নগদ অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ভিড় কম থাকায় তারা দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছেন বলে জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ঈদের ছুটির সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, দীর্ঘ ছুটির পর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। প্রথম দিন গ্রাহক কিছুটা কম থাকলেও দ্রুতই তা বাড়বে।

সারাবাংলা/এসএ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো