Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে থাকছেন জেসি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৭:০৮

বাংলাদেশের আম্পায়ারিং অঙ্গনে নতুন আরও একটি অর্জন এনে দিতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। নারী ওয়ানডে বিশ্বকাপে সফল দায়িত্ব পালনের পর এবার আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে খবরটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকাভুক্ত এই নারী আম্পায়ার ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে জেসি মোট আটটি ম্যাচে দায়িত্ব পালন করেন। এর মধ্যে চারটি ম্যাচে ফিল্ড আম্পায়ার, দুটি ম্যাচে টিভি আম্পায়ার এবং বাকি দুটি ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করেন তিনি।

বিজ্ঞাপন

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে মরিয়া জেসি। ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এবার তিনি আরও পরিণত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখাবেন বলে মনে করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জেসির অন্তর্ভূক্তির এই খবরে উচ্ছ্বসিত বিসিবির আম্পায়ার্স বিভাগ। বিভাগের এক কর্মকর্তা বলেন, জাতীয় দলের পাশাপাশি একজন আম্পায়ার যখন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন, সেটি পুরো দেশের জন্যই গর্বের বিষয়।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস।

অন্যদিকে ‘বি’ গ্রুপে লড়বে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড নারী ক্রিকেট দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর