Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে তেল সরানোর দায়ে ট্যাংকারের ম্যানেজারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৭:৪৫

নাটোর: নাটোরের সিংড়ায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ম্যানেজারকে পেট্রোল ও ডিজেল অননুমোদিতভাবে অন্য স্থানে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ) রাত সাড়ে নয়টার দিকে জামতলী যমুনা কোয়েল এর ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে তেল নামানোর পূর্বেই এই জরিমানা করা হয়। ম্যানেজার অনুমতি ছাড়া ২ হাজার লিটার তেল বিক্রি করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, জেলা প্রশাসনের নির্দেশে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে চারটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। তদন্তে দেখা যায়, যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশনের জন্য আনা ৪ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৫০০ লিটার এবং ৪ হাজার ৫০০ লিটার পেট্রোলের মধ্যে দেড় হাজার লিটার তেল নন্দীগ্রা উপজেলার রনবাঘা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদের সময় ট্যাংকের চালক জানিয়েছেন, ম্যানেজার অনুমতি ছাড়া তেল সরবরাহ করেছেন। এই কারণে ভ্রাম্যমাণ আদালত তেলবাহী ট্যাংকারের ম্যানেজারকে জরিমানা করেছেন।

আব্দুল্লাহ আল রিফাত আরও জানান, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও বিক্রয় নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালাচ্ছে। তেল বিক্রয় ও বণ্টনে যে কোনও ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর