Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘোষণা দিয়েও উচ্ছেদ করা হয়নি দোকান, চলছে বেচাবিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২০:১০

মিরপুর ১০ হোপমার্কেট। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ হোপমার্কেট থেকে মিরপুর ১ কাঁচাবাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েও পরিচালিত হয়নি অভিযান। তবে উচ্ছেদ অভিমানের খবরে কিছুটা সময় বন্ধ থাকার পর ফুটপাতে বেচাবিক্রি চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১০ হোপমার্কেট থেকে মিরপুর ১ কাঁচাবাজার পর্যন্ত এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ অভিযানের খবরে বিকেল ৩টার আগে পরে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে মিরপুর ১০ হোপমার্কেট এলাকার ফুটপাতের দোকান। উচ্ছেদ অভিযানের খবরেও কেউ সরিয়ে নেয়নি তাদের দোকানপাট। এরপর ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম এলাকা পরির্দশন করে চলে যাওয়ার পর ফের দোকান খুলতে থাকেন ব্যবসায়ীরা। তবে কোনো দোকান বা স্থাপনা উচ্ছেদ করা হয়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে, মিরপুর ১০ থেকে মিরপুর ১ কাঁচাবাজার পর্যন্তও চালানো হয়নি কোনো অভিযান এবং এই সড়কের ফুটপাতের কোনো দোকানপাটও পরিদর্শন করা হয়নি।

নাম প্রকাশ না করে এক পোশাক ব্যবসায়ী সারাবাংলাকে বলেন, ‘আমাদের উচ্ছেদ করলে কোথায় যাব। আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিক, আমার সেখানে যেতে রাজি। অন্তত ৭০ ভাগ মানুষ ফুটপাত থেকে কেনাকাটা করে। আমাদের উঠিয়ে দিলে তো তাদেরও কষ্ট হবে।’

ব্যাগ ব্যবসায়ী রহিম সারাবাংলাকে বলেন, ‘উচ্ছেদ না করে এই জায়গাটায় সুন্দর করে সাজিয়ে দিলে মানুষের হাঁটাচলার জন্য সমস্যা হয় না। কিন্তু আমরা ব্যবসায়ীরাই আসলে একটা দোকানের পর আরেকটা ফাঁকা রাখি না। এটা আমাদের রুটি-রুজি। আমাদের উচ্ছেদ করলে পরিবার নিয়ে কোথায় যাব, না খেতে পেরে মারা যাব। আমরা একটা নির্দিষ্ট জায়গা চাই।’

তিনি বলেন, ‘এখানে কয়েক হাজার দোকানদার আছে। তারা টাকা দিয়ে এখানে দোকান করছে। তারপরও কেন উচ্ছেদ করা হবে?’

এদিকে, উচ্ছেদ অভিযানের বিষয়ে ডিএনসিসি প্রশাসক এদিন বিকেলে সাংবাদিকদের বলেন, ‘আমি উচ্ছেদ অভিযান চালাতে আসিনি। ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশ অনুযায়ী তার মেসেজ পৌঁছে দিতে এসেছি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর