Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১০:২১ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:২৮

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দিনের মাঝামাঝি সময়ে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে মাঝারি গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। তবে এই বাতাস হঠাৎ করে দমকা হাওয়ায় রূপ নিতে পারে, যার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে স্বাভাবিক জনজীবনে সাময়িক ভোগান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সকালের তথ্য অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো