Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহনগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২১:৪৬

মোহনগঞ্জ থানা, নেত্রকোনা।

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ঘরের বিছানা থেকে অঙ্কিত বর্মন (৩) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলের দিকে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটে। নিহত শিশু অঙ্কিত ওই গ্রামের সাগর বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে তার ছেলে অঙ্কিত দাদি বিশুকা রানির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। পরদিন সোমবার দুপুরে বাড়ির উঠানে একা ছোটাছুটি করছিল সে। এর কিছুক্ষণ পর অঙ্কিতকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার দাদি। পরে প্রতিবেশী সুকুমার বর্মনের ঘরের বিছানায় অঙ্কিতকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। এছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো