Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১১:৩৬ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:০১

মো. রেজাউল হাসান।

ঢাকা: দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।

সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সংশ্লিষ্ট সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দায়ের করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক তার বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই আবেদন করেন।

অভিযোগপত্রে বিষয়টি তদন্তের অনুরোধ জানানো হয় এবং অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে।

অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা অভিযোগকারীর মতে ন্যায়বিচারের পরিপন্থী।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর