Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে: শামা ওবায়েদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:০১ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:৫৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে, কেননা তারা রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে, কেননা তারা রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেই কারণেই যুক্তরাষ্ট্রের কথাটা আসে। সেটা নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে যুক্তরাষ্ট্রের আলাপ হচ্ছে, রাশিয়ার সাথেও হচ্ছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় আমাদের কাছে যে সহায়তা চাইবে, আমরা সেটা দেব।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সেই মজুদ যেন আমরা আরো বাড়াতে পারি, সেই চেষ্টা চলছে। যুদ্ধ্বের কারণে যেসব উৎস থেকে তেল আনতে পারছি না, তাই আমরা অন্য উৎস থেকে আনার চেষ্টা করছি। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়কে আমরা সহায়তা দিচ্ছি।

তিনি বলেন, দেশে কোনো জ্বালানি সঙ্কট নেই। জ্বালানিমন্ত্রী গতকাল (সোমবার) বলেছেন, বিভিন্ন স্থানে জ্বালানি মজুদ করে রাখা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা এটা করছে, সে কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সঙ্কট তৈরির চেষ্টা চলছে। জ্বালানিতে আমাদের সাশ্রয় হতে হবে, সে কারণে এখন থেকেই সোর্সিং করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসে আমাদের ভারত, সৌদি আরব থেকে তেল আসবে। মালয়েশিয়া থেকে আসার কথা ইন্দোনেশিয়া থেকেও আসার কথা। এ নিয়ে প্রতিনিয়ত আমাদের জ্বালানি মন্ত্রণালয়ে যোগাযোগ হচ্ছে। আমাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ভারত যেখান থেকেই পাই না কেন, আমরা জ্বালানি আনার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর