Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ০৮:০৫

মেঘলা আকাশ। ফাইল ছবি

ঢাকা: সারাদেশে কালবৈশাখীর আমেজ ও বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় ঢাকাসহ দেশের ১৩টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে আগামী দুই দিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিরও শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। জনজীবন ও নৌ-চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো