Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১০:১১ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১২:০৩

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের চার অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ধেয়ে আসতে পারে তীব্র ঝড়।

বুধবার (১ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এই পূর্বাভাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মূলত আকস্মিক কালবৈশাখী বা বজ্রঝড়ের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে যেন নৌযানগুলো সতর্কতার সাথে চলাচল করে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর