Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে হামে আক্রান্ত ১৩ মাসের শিশুকন্যার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১২:১৪

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইল: টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাসের শিশুকন্যা সাফা মারা গেছে। সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আট শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাঁড়াল।

এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ১৩ মাসের ছেলে সায়ফাল মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হল।

বিজ্ঞাপন

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ- যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সে জন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর