Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম অধ্যাদেশের প্রয়োজন ছিল না, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেট
৭ এপ্রিল ২০২৬ ১৫:২৫ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৪

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম সংক্রান্ত নতুন করে পৃথক আইন বা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা ছিল না। বিদ্যমান ট্রাইব্যুনাল আইনেই এ ধরনের অপরাধের বিচার সম্ভব।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুম অধ্যাদেশে যেসব অপরাধের কথা উল্লেখ করা হয়েছিল, সেগুলো আগেই ট্রাইব্যুনাল আইনের আওতায় অন্তর্ভুক্ত ছিল। যদি গুম অধ্যাদেশ বাতিল করে তা ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়ে থাকে, তবে এ উদ্যোগকে স্বাগত জানানো উচিত।

চিফ প্রসিকিউটর মনে করেন, গুম সংক্রান্ত বিষয়গুলো ট্রাইব্যুনাল আইনের সঙ্গে যুক্ত হওয়ায় বিচার প্রক্রিয়া আরও সুসংহত হবে।

বিজ্ঞাপন

এদিকে, গুমের বিচারের পথ সুগম করতে জাতীয় সংসদে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে। সংশোধনের মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো