Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ

আর্ন্তজাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৩:০৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৫

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ছবি: রয়টার্স

ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি ‘রাজনৈতিক বিপর্যয়’। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘ব্যর্থ’ হয়েছেন। খবর বিবিসির।

ইরানে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। এর প্রতিক্রিয়ায় আজ বুধবার ইয়ার লাপিদ এমন মন্তব্য করেন।

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান। অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীকে যা করতে বলা হয়েছিল, তারা তার সবই করেছে, জনগণ অবিশ্বাস্য সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন, তার একটিও পূরণ করতে পারেননি।’

লাপিদ বলেন, ‘নেতানিয়াহু যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন, তা পূরণ করতে আমাদের বছরের পর বছর সময় লাগবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর