Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৪:৪০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৫:১৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এ সময় বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন। প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো