Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২৩:৩৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১১:২৭

হাম রোগের প্রতীকী ছবি।

খুলনা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১ জন ও কুষ্টিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫২ শিশু। এছাড়া, ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৯ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৫০ শিশু। যশোরে ৯২ শিশু, খুলনায় ৭৮, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ১২, ঝিনাইদহে ৩৩, মাগুরায় ৫২, মেহেরপুরে ৩০, নড়াইলে ২৩ এবং সাতক্ষীরায় ৫২ জন চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬২ শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ১৯, সাতক্ষীরায় ২, খুলনায় ৬, যশোরে ১৬, বাগেরহাটে ১, ঝিনাইদহে ৩, মাগুরায় ৭ ও নড়াইলে ২ শিশু ভর্তি হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর