Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৫:০৫

মা ও শিশু কেয়ার ক্লিনিকে নবজাতককে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমণ্ডলের চালা এলাকায় শিশুটিকে প্রথমে দেখতে পান স্থানীয় এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম জানান, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতরে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। রাতে বাইরে থাকার কারণে শিশুটির শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে সখিপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। ওই দম্পতি শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।’

সখিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ‘রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর