Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিজিটর ভিসার শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৫:১৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:৫১

ঢাকা: একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত থাকা যাবে না বলে দূতাবাসটি জানিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।

দূতাবাস বলছে, যতদিন থাকা যাবে, সেটি বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আই-৯৪ এ উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ দেখতে বলা হয়েছে।

আই-৯৪ হলো- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পরে বিদেশি দর্শনার্থীদের জন্য সিবিপি কর্মকর্তা দ্বারা জারি করা আগমন/প্রস্থান রেকর্ড (কাগজ বা ইলেকট্রনিক)। এটি বৈধ প্রবেশের ডকুমেন্ট; যেখানে প্রবেশের তারিখ, প্রবেশের শ্রেণি এবং কত তারিখ পর্যন্ত থাকা যাবে (অনুমোদিত থাকার সময়কাল) দেখায়। অভিবাসন অবস্থা এবং কাজের অনুমোদন যাচাইয়ের জন্য এটি অপরিহার্য।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো