Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি তেল রফতানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক বাড়াল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬ ১০:৪৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:১৫

জ্বালানি তেল রফতানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেলের দামে অস্থিরতার মধ্যে দেশীয় সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে দামের ব্যবধান থেকে অতিরিক্ত লাভ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (১১ এপ্রিল) ডিজেল ও বিমানের জ্বালানির (এটিএফ) ওপর রফতানি শুল্ক বা উইন্ডফল ট্যাক্স উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের ওপর রফতানি শুল্ক প্রতি লিটার ৫৫.৫ রুপি এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) ওপর প্রতি লিটার ৪২ রুপি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে, ২৬ মার্চ সরকার ডিজেলের ওপর প্রতি লিটার ২১.৫০ রুপি এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের ওপর প্রতি লিটার ২৯.৫ রুপি রফতানি শুল্ক আরোপ করেছিল। পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যে দেশে জ্বালানির সরবরাহ বাড়ানোর লক্ষ্যেই এই শুল্ক আরোপ করা হয়।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় দামের পার্থক্য কাজে লাগিয়ে রফতানিকারকরা যেন অতিরিক্ত সুবিধা নিতে না পারে, সেটিও এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায়, যার জবাবে তেহরান ব্যাপক পালটা আক্রমণ শুরু করে। এরপর ৮ এপ্রিল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর