Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ১১:৪৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২০:২২

ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১২ এপ্রিল) সকালে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে প্রখর রোদ আর গুমোট গরমে নগরবাসীর অস্বস্তি আরও চরমে পৌঁছাতে পারে।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলেও তা গরম কমাতে বিশেষ কোনো ভূমিকা রাখবে না।

পরিসংখ্যান অনুযায়ী, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। অথচ গত শুক্রবারও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমান পরিস্থিতিতে আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নগরীতে কোনো বৃষ্টিপাত না হওয়ায় শুষ্কতা জেঁকে বসেছে। সারা দেশের পূর্বাভাস বলছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বিশেষ করে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ায় গরমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর