Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডি মহাপরিচালককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৩

এনআইডি মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর

‎ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
‎
‎বুধবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
‎
‎উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
‎
‎এ বিষয়ে ইসির সিনিয়র সচিব সারাবাংলাকে জানান গত ১৩ তারিখ এ বিষয়ে চিঠি ইস্যু হয়েছে। পরবর্তী এনআইডি মহাপরিচালক কে হচ্ছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।
‎

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো