Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামেকে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ভর্তি আরও ২৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২২:৩৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৪ জন ভর্তি হয়েছে। তবে একই সময়ে নতুন করে কোনো মৃত্যু নেই।

বুধবার (১৫ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১৪ জনকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬০২ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর