Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে সাউন্ড সিস্টেম জালিয়াতি: ঠিকাদার জাহিদুর জোয়াদ্দারকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১২:০২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:৩৯

ঢাকা: জাতীয় সংসদ ভবনে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিজনেজ অটোমেশন লিমিটেড’-এর মালিক জাহিদুর রহমান জোয়াদ্দারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়। দুদকের এই অভিযোগটি অনুসন্ধান করছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস।

অভিযোগ রয়েছে, জাতীয় সংসদের অডিটোরিয়াম ও মূল অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম আধুনিকায়নের নামে বরাদ্দের একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে। বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখিয়ে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ এবং কাজ শেষ না করেই বিল তুলে নেওয়ার প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেছিলেন জাহিদুর রহমান জোয়াদ্দার। এই প্রকল্পের মাধ্যমে সরকারের কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, এই দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংসদ সচিবালয় থেকে সংগ্রহ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে জাহিদুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদেরও তলব করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই জাতীয় সংসদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারি সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে অনুসন্ধান চালিয়ে আসছে দুদক।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো