Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেক এলাকায় প্রাইভেটকারচাপায় অজ্ঞাত নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রাইভেটকারচাপায় অজ্ঞাত (৭৫) বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে কামরান মোল্লা নামে এক ব্যক্তি জানান, তাদের বাসা বাড্ডায়। ভোর ৪টার দিকে এক জরুরি রোগী নিয়ে হাসপাতালে এসেছিলেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট দিয়ে ঢুকার সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিল ওই বৃদ্ধা নারী। তবে প্রাইভেটকারচালক আলম সেটি বুঝতে পারেননি। তিনি ভেবেছিল, খালি বস্তা ফেলে রেখেছে কেউ। গাড়ির ভিতর জরুরি রোগী থাকায় দ্রুত তিনি সেটির ওপর দিয়েই চলে আসেন। পরে বুঝতে পেরে গাড়ি থামিয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসাধীন ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গাড়ি চালক আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ওই নারী ভবঘুরে প্রকৃতির। তার পরিচয় জানা যায়নি। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর