Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৩:৫০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৪:৪২

ঢাকা: সরকারের গুরুত্বপূর্ণ দুটি দফতরে নতুন নেতৃত্ব নিয়ে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (১৮ এপ্রিল) জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নতুন দায়িত্ব পালনের সুবিধার্থে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

একই প্রজ্ঞাপনে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর