Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে হাম উপসর্গে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৬

ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী সাদী নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হলো।

রোববার (১৯ এপ্রিল) সকালে জেলার সিভিল সার্জনের দেওয়া নিয়মিত তথ্যে বিষয়টি জানা যায়।

শিশু সাদী যশোরের শাসরা উপজেলার ধান্যখোলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, গত ১৬ এপ্রিল জ্বর ও হামের উপসর্গ নিয়ে যশোর থেকে আসা শিশু সাদী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ এপ্রিল সকালে মারা যায়।

তিনি আরও জানান, হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মারা যাওয়া শিশুদের অধিকাংশই হামের টিকা না নেওয়ার তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ রোগে ওই হাসপাতালগুলোতে বর্তমানে ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরসহ আশেপাশের জেলা থেকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩৯৩ জন শিশু সরকারি হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। মাদারিপুরে দুই ও ফরিদপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জে এবং যশোরের একজন করে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর