Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামেকে হাম উপসর্গে ভর্তি আরও ১৫ জন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:২২

হাম রোগের প্রতীকী ছবি।

রাজশাহী: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৫ জন হয়েছে। একই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

সোমবার (২০ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ৩৮ জনকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১০৯ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর