Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২১:৫৩

প্রতীকী ছবি।

কক্সবাজার: জেলার ঈদগাঁও উপজেলায় একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. জিহাদ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিরছড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিহাদ ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কালিরছড়া খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি ঈদগাঁও থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জিহাদের হাত-পা বেঁধে খালে ফেলে দেয়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর