Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন জেলার এসপিসহ ৫ পুলিশ সুপারকে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:৫১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৩৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: শেরপুর, নাটোর ও খুলনা জেলার পুলিশ সুপারসহ মোট পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব তৌসিফ আহমেদের সই করা এই আদেশে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

খুলনা জেলা পুলিশের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে এবং তার পরিবর্তে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে বদলি করা হয়েছে। নাটোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর