Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৬:৪৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৮:১০

এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউদ্দিন হায়দার।

বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই নিয়োগের মাধ্যমে জিয়াউদ্দিন হায়দার এখন থেকে সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে তিনি তার দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে নির্ধারিত সকল বিধি-বিধান অনুসরণ করবেন। দীর্ঘ কর্মজীবনে স্বাস্থ্য খাতের নীতি নির্ধারণ ও উন্নয়নে তার ভূমিকা বিবেচনায় এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন জারির পর থেকেই তার নিয়োগ কার্যকর হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো