Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রাম পুলিশের আত্নহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৮:৩৩

প্রতীকী ছবি।

নাটোর: নাটোরের লালপুরে স্ত্রীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন আল আমিন বিশ্বাস নামে এক গ্রাম পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উত্তর লালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার জানায়, উপজেলার উত্তর লালপুর গ্রামের গ্রাম পুলিশ আল আমিনের সঙ্গে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মনোমালিন্য চলছিল। এর জেরে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ অবস্থায় স্ত্রীকে ভিডিও কলে রেখেই স্ত্রীর রেখে যাওয়া ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন আল আমিন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ভিডিও কলের তথ্য এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর