Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হলেন ড. সাইমুম পারভেজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২০:১৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২২:৫২

ড. মো. সাইমুম পারভেজ

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট গবেষক ড. মো. সাইমুম পারভেজ। তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রাব্বানী সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ড. মো. সাইমুম পারভেজকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি সচিব পদমর্যাদায় এই চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ড. মো. সাইমুম পারভেজ ইতিপূর্বে বিএনপির পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু কূটনীতিতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পরিবেশ ও বন রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু তহবিলের সুবিধা আদায়ে তার এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো