Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র লোডশেডিংয়ে ক্ষোভ, অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২০:৪৬

ভাঙচুর হওয়া অভিযোগ কেন্দ্র।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অভিযোগ কেন্দ্রে ভাঙচুর করেছে ক্ষুব্ধ গ্রাহকরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে শহরের দাতিয়ারায় অবস্থিত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ৩০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হয় মাত্র ১১ মেগাওয়াট, যা মোট চাহিদার এক-তৃতীয়াংশেরও কম। এই বিভাগের অধীনে আটটি ১১ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও গড়ে পাঁচটি লাইনে সরবরাহ বন্ধ থাকছে। এতে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মচারী খলিলুর রহমান জানান, রাত ১২টা ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে ৩-৪ জন ব্যক্তি এসে কেন্দ্রের কাঁচের দরজা ভেঙে চলে যায়। তখন তিনি একাই দায়িত্বে ছিলেন এবং অন্যান্য কর্মীরা বিভিন্ন স্থানে ট্রান্সফরমারের ফিউজ মেরামতের কাজে ব্যস্ত ছিলেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানিয়েছেন, বিষয়টি মৌখিকভাবে পুলিশ সুপার ও থানাকে জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বিতরণ বিভাগ-১-এর আওতায় দাতিয়ারা, কাউতলী, ডিসি বাংলো, কাজীপাড়া, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, শেরপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ৭৩ হাজার গ্রাহক রয়েছেন। একইভাবে বিতরণ বিভাগ-২ এলাকাতেও চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যেখানে প্রতিদিন ৭-৮ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।

শুধু জেলা শহর নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়েই বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। কোথাও অর্ধেক, কোথাওবা এক-তৃতীয়াংশ সরবরাহে নেমে এসেছে বিদ্যুৎ।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর