Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা নিরসন করুন: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১০:২১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে জামায়াত আমির লেখেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।

তিনি বলেন, আমরা সরকারকে আহ্বান জানাব আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।

প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে। প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর