Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:১৯

অভিযান চলাকালীন মুহূর্ত।

যশোর: জেলা শহরের শেখহাটিতে বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে অভিযান চালিয়ে ভেজাল মধু তৈরির প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মাহবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬, যশোরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস।

র‌্যাব-৬, যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল।

তিনি বলেন, ‘অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল। এ ছাড়াও, কালোজিরা ও সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল।’

বিজ্ঞাপন

অভিযানে বিএসটিআই, যশোরের সহকারী পরিচালক আব্দুল মতিনও অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা সরঞ্জাম ও আলামতের ভিত্তিতে মাহবুব ইসলামকে তাৎক্ষণিকভাবে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এর আগেও বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং একাধিকবার জরিমানা করা হয়েছিল। তবে এবার তাকে কারাদণ্ড দেওয়া হলো।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর