Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৫:২২

নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্যাম্পে চাঞ্চল্য।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের একটি জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে ক্যাম্পের এস/৪ বি/৭ ব্লকের অন্তর্গত একটি জলাশয়ের অগভীর পানিতে বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি ভেসে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ১৪ এপিবিএন-এর আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আশপাশের রোহিঙ্গা নারীদের সহযোগিতায় মরদেহটি লেকের পাড় থেকে উদ্ধার করে তোলা হয়।

ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানিয়েছেন, মরদেহটির ছবি তুলে স্থানীয় মাঝিদের গ্রুপে পাঠানো হলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত নারীর নাম মারজান (৩৩)। তার স্বামীর নাম হাসেম উল্লাহ এবং বাবার নাম নুর মোহাম্মদ। তার এফসিএন নম্বর ২৮৪৭২৮। তিনি ক্যাম্প-১৯-এর এ/৬ ব্লকের বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

তিনি নিশ্চিত করেন, উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি থানায় নেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর