Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগে ব্যাট করবে বাংলাদেশ, একাদশে সাইফুদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৩:৫০ | আপডেট: ২ মে ২০২৬ ১৫:৫১

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আজ বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন। তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে এসেছেন সাইফুদ্দিন।

পিঠের চোটের কারণে একাদশ থেকে বাদ পরেছেন তানজিম হাসান। তার জায়গায় ডাকা হয়েছে অলরাউন্ডার সাইফুদ্দিনকে। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার খেলেছিলেন সাইফ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা জিতেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচটা পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর