Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৬:২৭

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। মিরপুরে যে স্কোয়াড নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ সিলেট টেস্টের জন্যও সেই দলটাই রাখা হয়েছে। অর্থাৎ অপরিবর্তিত স্কোয়াড।

টপ অর্ডারে পরিবর্তন আসে কিনা তা নিয়ে আলোচনা ছিল। ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক রান পাচ্ছেন না অনেকদিনই হলো। ফলে সিলেট টেস্টের দলে টপ অর্ডারে পরিবর্তন আনা হয় কিনা তা নিয়ে আলোচনা হচ্ছিল। নির্বাচকরা অবশ্য শেষ পর্যন্ত এই স্কোয়াডের ওপরই ভরসা রেখেছেন।

সব কিছু ঠিক থাকলে ১৬ মে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিলেট টেস্ট। এদিকে, বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে সিলেট থেকে সিরিজের দ্বিতীয় টেস্টটি সড়িয়ে নেওয়া হবে ঢাকায়। বিসিবি অবশ্য সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

সিলেট টেস্টের জন্য বাংলাদেশ দল: বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও আমিত হাসান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর