Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার পথে জামায়াত সেক্রেটারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১১:১০ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:০৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে বৃহস্পতিবার(১৪ মে) রাত ২টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

সেখানে তিনি শুক্রবার (১৫ মে) মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ এ আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের উপর বক্তব্য রাখবেন।

সফর শেষে তিনি আগামী ২০ মে সকালে দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর