Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ২১:১০ | আপডেট: ১৬ মে ২০২৬ ০০:২০

ঢাকা: সরকারি কর্মচারীরা নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আগামী ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

নেতারা জানান, ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে এলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত গেজেট প্রকাশ করে সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান বলেন, ‘বিগত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত আছেন। এ সময়ের মধ্যে সামগ্রিক মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশে পৌঁছেছে। ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালে এসে কর্মচারীরা কোনোভাবেই তাদের সংসারের ভার বহন করতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা জরুরি প্রয়োজন। ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পরবর্তীতে লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর