Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুগদায় বাসার বেজমেন্ট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৮:৩২ | আপডেট: ১৭ মে ২০২৬ ২২:৫০

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনের ভেতরে রাখা অজ্ঞাত এক ব্যক্তির সাত টুকরে খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সেখানে ওই ব্যক্তির মাথা পাওয়া যায়নি।

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ খণ্ডিত দেহটি উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। মরদেহটি সাতটি টুকরো করা। তবে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পচা-গলা অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে ওই বাড়িটির বেজেমেন্টে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর