Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১২:০১ | আপডেট: ১৮ মে ২০২৬ ১২:০২

গ্রেফতার আসামি।

যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’–এর মালিক ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোররাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার কর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

গ্রেফতার শাহ মাহমুদ নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট রয়েছে। শাহ মাহমুদ ওই মার্কেটে একটি দোকান ঘর ভাড়া নিতে চান। কিন্তু আনিছুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরে শাহ মাহমুদ গত ৬ মে সন্ধ্যা ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওইদিন রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। হত্যার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

বিজ্ঞাপন

এদিকে এ হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও বিচার দাবিতে আন্দোলন শুরু করে বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে পুলিশের একাধিক টিম হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মুকিত নামে এক আইনজীবীর সহায়তায় ঘাতক শাহ মাহমুদ ভারতে পালানোর ছক কষছিলো। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় এনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ওই বাসা থেকে শাহ মাহমুদকে গ্রেফতার করা হয়।

যশোর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, আসামি গ্রেফতার হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর