Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৭:৩৩

অভিযান চলাকালীন মুহূর্ত।

টাঙ্গাইল: ঈদকে সামনে রেখে দুইটি কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২৩ মে) দুপুরে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত তুলি ও অন্তু বিউটি কনসেপ্ট নামের দুইটি কসমেটিকস দোকানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে দোকান দুইটিতে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য ও স্কিনের জন্য ক্ষতিকর অবৈধ ইনজেকশন পাওয়া যায়। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘অভিযানে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন প্রসাধনী সামগ্রী বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুইটিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর